Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার বিএনপির বিক্ষোভ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আগামী সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মহানগরের থানায় থানায় এবং উপজেলা সদরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

খুলনা সিটি নির্বাচন নিয়ে রিজভী বলেন, নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। নির্বাচনকে ঘিরে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও সরকারের অনাচারে এক ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে নির্বাচনী এলাকায়।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ‘সাদা পোশাকধারী পুলিশ প্রিজাইডিং অফিসারদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন। তাদের বাসা-বাড়িতে গিয়েও খোঁজ খবর নিচ্ছে। এ নিয়ে প্রিজাইডিং অফিসারদের মনে সংশয় ও ভীতি বিরাজ করছে,’ যোগ করেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে হাতে বিপুল পরিমাণ বৈধ ও অবৈধ অস্ত্র রয়েছে। এখনও বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি।

খুলনায় পুলিশ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে অভিযোগ করে কেএমপি কমিশনারকে প্রত্যাহারের দাবি জানান রিজভী।

একই সঙ্গে নির্বাচনী এলাকায় ভোটারদের ভীতিমুক্ত পরিবেশ তৈরির জন্য নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...