Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সরকারের নির্বাহী আদেশে তার মুক্তির মেয়াদ আবার বাড়ছে।

রোববার আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়াতে সম্মতি দিয়েছি। তবে খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এবং বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। এখন সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে তার পরিবার। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন জমা দেওয়া হয়।

দুর্নীতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রীকে করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাসের জন্য স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়েছিল। এরপর ৫ দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রতিবারই শর্ত ছিল খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...