Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়া খুবই অসুস্থ : ফখরুল

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ, তার সঙ্গে সরকার ন্যূনতম মানবিক আচরণ করছে না। বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এ সময় গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।

এর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজারে মিছিল নিয়ে জড়ো হন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এ ছাড়া ড্যাবের উদ্যোগে সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।দিবসটি পালনের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ বছর ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...