Current date Jul 17, 2026
বাংলাদেশ

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে খিলগাঁও আমুলিয়া স্টাফ কোয়ার্টারে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, ভোরে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...