Current date Sep 16, 2026
বাংলাদেশ

খুলনার সাংসদ মোস্তফা রশিদী সুজা আর নেই

URL copied
Share URL copied

খুলনা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খুলনার এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

তার বড় ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

খুলনার রূপসা-তেরখাদা-দিঘলিয়ার মানুষের প্রতিনিধি হিসেবে তিনবার সংসদে দায়িত্ব পালন করা মোস্তফা রশিদী সুজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘদিন ধরে অসুস্থ সুজা কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়ে কিডনি প্রতিস্থাপন করিয়ে এসেছিলেন। দেশে ফেরার পর খুলনার শহীদ হাদিস পার্কে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।

মোস্তফা রশিদী সুজা খুলনা-৪ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন ১৯৯১ সালে।

১৯৯৬ সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান।

সর্বশেষ ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান।

খুলনার এই আওয়ামী লীগ নেতার রাজনৈতিক জীবনের শুরু বাম সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে। খুলনা পৌরসভার কাউন্সিলর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

খুলনা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সুজা।

এছাড়া খুলনা নাট্য নিকেতনসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন আজীবন।

এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান, খুলনার মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...