Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

খুলনায় খালেক, গাজীপুরে জাহাঙ্গীর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন-সম্পর্কিত বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১৭ জনের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়।

গতকাল শনিবার পর্যন্ত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন সাতজন। এর মধ্যে তালুকদার আবদুল খালেক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি বর্তমানে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে সংসদ সদস্য পদ থেকে সরে যেতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...