Current date Nov 4, 2026
বাংলাদেশ

গজারিয়ায় ট্রলারডুবি, আরও ২ জনের মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)। তারা দরিরচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দরিরচর খাজুরিয়া ইউনিয়নের সদস্য স্বপন হাওলদার জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌপুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে সকাল ৯টার দিকে লাশ দুটি ভাসতে দেখে উদ্ধার করে নৌপুলিশ। এই নিয়ে এ দুর্ঘটনায় মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুইজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের তোড়ে আটজন যাত্রী নিয়ে ডুবে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুই শিশু ও তিন নারী নিখোঁজ ছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালাচনা সভা ও বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর)...