Current date Sep 6, 2026
রাজনীতি

গণতন্ত্র নেই বলে জামিন পাওয়ার পরও খালেদা জিয়া জেলে : মির্জা ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র নেই বলে জামিন পাওয়ার পরও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই আজ এ অবস্থা। গণতন্ত্রহীন একটি রাষ্ট্র বাংলাদেশ। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ।

তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না।

এদিন, সকাল সাড়ে ৯টায় বিএনপির নেতাদের নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম। ১৫ মিনিট পর শহীদ বেদীতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...