Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

গণভবনে জনসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা।

এদিকে ঈদ-উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার স্বজনদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে সবখানে লেগেছে খুশির ছোঁয়া। নতুন জামা-কাপড় পরে ছেলে-বুড়ো সবাই যাচ্ছেন ঈদগাহে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি করছেন। প্রতিটি ঈদ জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।

এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...