Current date Sep 7, 2026
অর্থনীতি

গদখালীতে ফুলচাষীদের রূপালী ব্যাংকের ঋণ বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রূপালী ব্যাংক দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ যশোর জেলার গদখালীতে ফুলচাষী ও কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের ডিজিএম জেবু সুলতানা। এতে করনায় ক্ষতিগ্রস্থ ৩০ জনসহ ৮০ জন ফুলচাষী ও কৃষকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এসএমআর রোড শাখার শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...