Current date Sep 6, 2026
লাইফস্টাইল

গর্ভাবস্থায় যে ফলগুলো খাবেন

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা মায়ের শরীরের পুষ্টির উপরই নির্ভর করে থাকে। এজন্য যারা গর্ভবতী তারা তো সুষম খাবার খাবেনই, সেই সাথে খাদ্যতালিকায় নিয়মিত রাখবেন ফল। বিশিষ্ট পুষ্টিবিদদের মতামত নিয়ে রিডার্স ডাইজেস্ট জানাল গর্ভবতী মায়েরা কী কী ফল খাবেন। চলুন জেনে নিই।

অ্যাভোকাডো
এই ফলের মধ্যে উচ্চ পরিমাণে ফলিক এসিড রয়েছে। গর্ভাবস্থায় ফলিক এসিডের জন্য এই ফল খেতে পারেন।

আম
এই গ্রীষ্মকালীন ফলটি শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে আছে স্বাস্থ্যকর অনেক উপাদান। রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। গর্ভাবস্থায় এই ফল বেশ পুষ্টিদায়ক।

আঙ্গুর
অনেকে ভাবেন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া ঠিক নয়। এটা একদমই ঠিক নয়। আঙ্গুরে রয়েছে ভিটামিন এ। ফোলেট, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলোও পাওয়া যায় আঙ্গুরে। তাই এই ফল গর্ভাবস্থায় খেতে পারেন।

লেবু
লেবু হজম ভালো করে, বমিভাব ও সকালের ক্লান্তিভাব দূর করে। এ ছাড়া লেবু শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কাজে দেয়।

কলা
গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব প্রচলিত সমস্যা। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময় কলা খেতে পারেন।

কমলা
কমলা সাইট্রাস ফল। এটি ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর। গর্ভাবস্থায় এই ফল খেলে ভিটামিন সি এর চাহিদা অনেকটাই পূরণ হবে।

আপেল
বলা হয়, প্রতিদিন একটি আপেল খেলে আর ডাক্তারের কাছে যেতে হয় না। চিকিৎসকের কাছে না যেতে হলেও এটি কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ফলটি খেতে পারেন। এটি গর্ভাবস্থায় খুব নিরাপদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...