Current date Sep 11, 2026
বাংলাদেশ

গাইবান্ধায় গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ধাক্কা দেওয়া গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

তিনি বলেন, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, ওই গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। বাকি দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...