Current date Sep 7, 2026
বাংলাদেশ

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

URL copied
Share URL copied

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পূলিশ জানায়, ঢাকা থেকে রংপুর যাবার পথে বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) বকচর এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫-০০২৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গোবিন্দগঞ্জ সিভিল ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ চার জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করলেও তাৎক্ষনিক কারো নাম পরিচয় জানাতে পারেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...