Current date Sep 14, 2026
বাংলাদেশ

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ৩

URL copied
Share URL copied

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহরের ঘাঘট নদীর বাঁধ সংলগ্ন পূর্ব কোমরনই এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সবাই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, পুলিশের অভিযানে আটক সরকার পাড়ার সবুজ মিয়া, মহুরিপাড়ার মারুফ হাসান জিম ও ব্রিজ রোডের মশিউর রহমানকে নিয়ে মধ্যরাতে পুলিশ অভিযানে নামে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ঘাঘট নদীর বাঁধ সংলগ্ন পূর্ব কোমরনই এলাকায় যায় পুলিশ। টের পেয়ে মাদক কারবারীরা পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ওসি আরো জানান, হামলায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুর, এএসআই হারুন, এএসআই এরশাদ ও কনস্টেবল লুৎফর গুরুতর আহত হন। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালালে তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...