Current date Sep 7, 2026
বাংলাদেশ

গাইবান্ধা-১ উপনির্বাচন: জাতীয় পার্টির ব্যারিষ্টার শামীম বিজয়ী

URL copied
Share URL copied

গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় সংসদের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭৮ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। জেলা নির্বাচন কমিশন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিষ্টার শামীমের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আফরুজা বারী (নৌকা) ৬৮ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। এ উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন- আওয়ামী লীগ সমর্থিত আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ)।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য দুই হাজার ৫০ জন কর্মকর্তা নিয়ে নিয়োগ করা হয়েছে। এ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৯টি ভোটকেন্দ্রে ৬৪৭টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য ১০৯ জন প্রিসাইডিং অফিসার, ৬৪৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং এক হাজার ২৯৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এ আসনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৩৮ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৪ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৩ হাজার ৬২২ জন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে এ আসনটি শূন্য হয়। গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...