Current date Sep 6, 2026
Lead Newsবিশ্ব

গাজামুখী নৌবহরের ৩১ কর্মীকে ৪০ ঘণ্টা নির্যাতন, এখনও আটক ২

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৩১ জন মানবাধিকার কর্মীকে শারীরিকভাবে আহত করা হয়েছে। তাদেরকে ৪০ ঘন্টা ধরে অত্যাচার করার অভিযোগ উঠেছে। এই নৌবহরে থাকা ২ জন কর্মী এখনো ইসরায়েলি বাহিনির হাতে আটক রয়েছেন।

আটক ওই দুইজন হচ্ছেন দুই অংশগ্রহণকারী- স্পেনের ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিক সাইফ আবুকেশেক এবং থিয়াগো আভিলা (ব্রাজিলের নাগরিক)। এখনও তাদের ইচ্ছার বিরুদ্ধে আটক অবস্থায় আছেন এবং তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে।

সুমুদ ফ্লোটিলা কমিটি অভিযোগ করেছে, ইসরায়েলি নৌযানে আটক কর্মকর্তাদের প্রায় ৪০ ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাদের ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত খাবার ও পানি না দিয়ে ভেজা মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়।

আহতদের মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, কলম্বিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইউক্রেন, ফ্রান্স, পোল্যান্ড ও পর্তুগালের নাগরিক রয়েছেন। একজন তুর্কি-জার্মান দ্বৈত নাগরিকও আহত হয়েছেন।

গত ১২ এপ্রিল তুরস্কের নেতৃত্বে বার্সোলোনা থেকে ইতিহাসের সর্ববৃহৎ নৌবহর যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বহর আটকে দিয়েছে ইসরায়েলি নৌবহর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দেওয়া বিবৃতি অনুসারে, গাজাগামী একটি নৌবহরের অংশ হিসেবে থাকা ২০টির বেশি জাহাজ এবং প্রায় ১৮০ জন কর্মীকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। আটককৃত ১৭৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এক কর্মকর্তার বরাতে বিবৃতিতে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন, আমার নাক সম্ভবত ভেঙে গেছে। পাঁজরে ব্যথা হয়ত সেও ভাঙা। তারা আমাদের লাথি মেরেছে, ঘুসি মেরেছে, মাটিতে ফেলে মেরে টেনে নিয়ে গেছে। এমনকি লোকজনের দিকে গুলি ছোড়ার শব্দও শুনেছি।

গাজায় মানবিক সাহায্য দিতে আসা এই বহরটি বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৌঁছায়। গাজার ৬০০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকতেই এতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল ২০০৭ সাল থেকে গাজায় নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এতে গাজা উপত্যকার ২৪ লাখ বাসিন্দাকে অনাহারের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের দুই বছরের বিধ্বংসী হামলায় গাজায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত ও ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...