Current date Sep 14, 2026
বিশ্ব

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ইসরাইলের রকেট হামলা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের অভিযোগ, ফিলিস্তিনী ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছিল। ওইসব হামলার জবাবেই তারা গাজায় হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইসরাইলি সেনাবাহিনীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গাজা থেকে ইসরাইলে ৪৫টি রকেট ও মর্টার শেল ছোড়া হয়েছে। পাল্টা জবাবে বুধবার গাজায় হামাস- সংশ্লিষ্ট ২৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলের হামলায় হামাসের একজন নিরাপত্তা কর্মী হালকা চোট পেয়েছেন। তবে ইসরাইলি পক্ষে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গাজা ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে গাজার ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তারা ইসরাইলে তাদের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার চেয়ে বিক্ষোভে নামে।

ওই বিক্ষোভে উন্মুক্তভাবে গুলি চালায় ইসরাইলি সেনাবাহিনী। কয়েক সপ্তাহের বিক্ষোভে সেখানে ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারান ১২০ জনের অধিক ফিলিস্তিনি। আহত হন কয়েক হাজার। এরপর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...