Current date Jul 26, 2026
বিশ্ব

গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

URL copied
Share URL copied

 

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় প্রথম দফায় স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সশস্ত্রবাহিনী এই অভিযানকে ‘স্থানীয় অভিযান’ বলে অবিহিত করছে।

ইসরায়েলি সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছে, পদাতিক ও সাঁজোয়াবাহিনীর সদস্যরা এসব অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে মূলত লুকিয়ে থাকা হামাস সদস্য, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করার জন্য।
ইসরায়লি সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে নিখোঁজ ইসরাইলিদের খোঁজে এবং হামাসের অনুপ্রবেশ ঠেকাতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজা উপত্যকার উপকণ্ঠে এলাকা কেন্দ্রিক অভিযান চালিয়েছে। এই সময় এক জন হামাস সদস্য অভিযান পরিচালনাকারীদের উপর অ্যান্টি ট্যাংক গাইডেট মিসাইল ছুঁড়লে তাকে হত্যা করে আইডিএফ। অভিজানে নিখোঁজ ইসরাইলিদের দেহানশেষ উদ্ধারের খবরও জানিতেছে তারা। খবর আল জাজিরা।

এছাড়া আজ শনিবার জেরুজালেমের পাশে কালান্দিয়া শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে প্রাথমিকভাবে এ অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫০ জন নিহত হয়েছেন বলে জানাগেছে। উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Lead Newsআইন-আদালত

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি...

Lead Newsবাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে...