Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

গাজীপুরে অবাধ নির্বাচনে ভূমিকা রাখবে ইসি : স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন (ইসি) ভূমিকা রাখবে সরকার এটাই বিশ্বাস করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সকালে গাজীপুরের সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটেন্ট/সহকারী সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে এতে সরকারের কোনো পরামর্শ নেই।’

এ সময় আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

কুচকাওয়াজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...