Current date Sep 14, 2026
বাংলাদেশ

গাজীপুরে সোমবার থেকে নির্বাচনী প্রচারণা

URL copied
Share URL copied

 

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে বাধা কেটেছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের। ফলে আবারও শুরু হয়েছে নির্বাচনী আমেজ। তবে আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটিতে নির্বাচনে প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৮ জুন) থেকে এবং ভোটগ্রহণ হবে আগামী ২৬ জুন (মঙ্গলবার)।

নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে এবার অন্যরকম ঈদের আমেজ বিরাজ করছে। প্রায় প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা সমবেত মুসল্লিদের কাছে দোয়া চাচ্ছেন। কর্মী সমর্থকদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। করছেন নির্বাচন সংক্রান্ত শলাপরামর্শও।

শুধু নিজেদের প্রার্থীদের সঙ্গেই নন, একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সেরে নিচ্ছেন নির্বাচন সংক্রান্ত নানা পরামর্শও। গতকাল শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। পরস্পর কোলাকুলি করে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দু’পক্ষের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে আগামীকাল (সোমবার) থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও ঈদের কারণে গাজীপুর অনেকটাই ফাঁকা। স্থানীয়রা থাকলেও কর্মজীবী হাজারও মানুষ গ্রামে বাড়ি ফিরেছেন। তবে তাদের মাঝে অধিকাংশ গাজীপুরের ভোটার। ফলে নির্বাচনের আগে এবং প্রচরাণার সময় তাদেরকে গাজীপুর ফেরাতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ সরকার জাগো নিউজের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তার ওয়ার্ডে প্রায় ২০ হাজার ভোটারের মধ্যে অধিকাংশই শ্রমিক ভোটার। তারা ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছেন। শ্রমিকদের ঈদ শেষ দ্রুত ফিরে আসার অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ মে ভোটের দিন রেখে ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। তবে ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত। পরে আপিল বিভাগ এ নির্বাচন করার নির্দেশ দেয়। এরপর নতুন করে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে ইসি।

৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...