Current date Sep 16, 2026
বাংলাদেশ

গাড়িচাপায় নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিলেন এমপি একরাম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়িচাপায় নিহত সেলিম ব্যাপারীর পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করীম চৌধুরী। এছাড়া প্রতিমাসে তাদের ২০ হাজার টাকা করে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই ঘটনায় মামলা তুলে নিতে সম্মত হয়েছে নিহতের পরিবার।

ক্ষতিপূরণ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সেলিমের ভগ্নিপতি আবদুল আলিম বলেন, এ বিষয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হয়েছে। আজ (২৪ জুন) সেলিমের স্ত্রী জায়না বেগমের ব্যাংক অ্যাকাউন্টে ২০ লাখ টাকা দেয়া হয়েছে। আর প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি সাহেব। ভবিষ্যতেও পাশে থাকবেন বলেছেন।

আবদুল আলিম বলেন, বৃহস্পতিবার রাতে মহাখালীর ডিওএইচএসের অফিসে সবার উপস্থিতিতে আলোচনা হয়। এমপির পক্ষে যারা এসেছিলেন, তারা আমাদের ২০ লাখ টাকা দিয়েছেন। মামলাটি তুলে নেয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীর জাহাঙ্গীর গেট সংলগ্ন ফ্লাইওভারে গাড়িচাপার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত এসে সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ফ্ল্যাটে ঢুকে যায়। গাড়িটিকে অনুসরণ করেন একজন মোটরসাইকেল ও আরেকজন প্রাইভেটকার আরোহী। পরে ন্যাম ফ্ল্যাট ও এর আশপাশের সিকিউরিটি গার্ডরা জানান গাড়িটি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর। এটি তার স্ত্রী ও নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামরুন্নাহার শিউলির নামে রেজিস্ট্রেশন করা।

এ ঘটনায় কাফরুল থানায় ‘অজ্ঞাত’ আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়। তবে ‘সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে’ একরামুলের ছেলে শাবাব চৌধুরীকে অভিযুক্ত করেনি পুলিশ।প্রসঙ্গত, সেলিম ব্যাপারী মহাখালীর ডিওএইচএসে নায়ার প্রোপার্টিজের একটি গাড়ি চালাতেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...