Current date Sep 12, 2026
বাংলাদেশ

গিনেস বুকে বিশ্বের দীর্ঘ আইসক্রিম

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: গ্রীষ্মের তীব্র গরম থেকে শুরু করে কনকনে শীত- যেকোনো সময়েই আইসক্রিম খাবার লোভ সামলানো কঠিন। তাই বলে ১৩৮৬.৬২ মিটার দীর্ঘ আইসক্রিম! হ্যাঁ, সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস উৎসব উপলক্ষে বানানো হয়েছে এই বিশেষ মাপের ডেজার্ট।

জানা গেছে, কয়েক হাজার স্বেচ্ছাসেবকের অবদান রয়েছে এই ডেজার্টটি তৈরির পেছনে। আইসক্রিমটির দৈর্ঘ্য ছিল ১৩৮৬.৬২ মিটার। বিশালাকার এই আইসক্রিমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০০ গ্যালন ভ্যানিলা ও ক্যান্ডি ক্রাঞ্চ চকোলেট, ৩০০ গ্যালন চকোলেট ও স্ট্রবেরি সিরাপ। আর সুস্বাদু করতে ব্যবহার করা হয়েছে দুই হাজার ক্যান হুইপ্ট ক্রিম, ২৫ পাউন্ড স্প্রিংকলস ও ২০ হাজার চেরি ফল।

এদিকে, গিনেস বুক অব রেকর্ডের বিচারক ক্রিস্টিনা কোনলোন আইসক্রিমটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা ও সব উপাদান সমানভাবে আছে কিনা তা পরীক্ষা করতে উৎসবে উপস্থিত ছিলেন।

দেশটির টেক্সাস উৎসব উপলক্ষে বানানো হয়েছে এই বিশেষ মাপের ডেজার্ট। হাজার হাজার ভলান্টিয়ার একসঙ্গে কাজ করে তৈরি করেছেন ১৩৮৬ দশমিক ৬২ মিটার লম্বা আইসক্রিম। খবর ডেইলি হান্ট। তার পরীক্ষার পরেই সার্টিফিকেট দেয়া হয়।

এই বিশেষ এই সম্মাননার পরই উপস্থিত প্রায় চার হাজার মানুষ এর স্বাদ উপভোগ করেন এবং মাত্র ৩০ মিনিটের মধ্যেই আইসক্রিমটি শেষ হয়ে যায়। সূত্র: ডেইলি হান্ট

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...