Current date Sep 11, 2026
বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণ: অপমৃত্যুর মামলা করলো পুলিশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানায় পুলিশ বাদি হয়ে মামলটি করে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।

পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি ঘটনার তদন্ত করছে। তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় এটি নাশকতা, তাহলে নাশকতা বা বিস্ফোরক আইনে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে পুলিশ ঘটনার তদন্ত করবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে।

এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। নিখোঁজ আছেন তিনজন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...