Current date Sep 8, 2026
Lead Newsবিশ্ব

গুহায় ফুটবল দল: অক্সিজেন ট্যাংক সরবরাহ করতে গিয়ে ডুবরির মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলকে উদ্ধার করতে গিয়ে দেশটির নৌবাহিনীর এক ডুবুরির নিহত হয়েছেন। গতকাল রাত ২ টার সময় আটকে পড়াদের অক্সিজেন ট্যাংক সরবরাহ করতে গিয়ে মারা যান সাবেক এই নৌ-কর্মকর্তা।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সামান গানান (৩৮) নামে ওই ডুবুরি গুহায় আটকে পড়াদের কাছে অক্সিজেন ট্যাংক সরবরাহ শেষে বেরিয়ে আসার পথে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার সহকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামান।

চিয়াং রাইয়ের ডেপুটি গভর্নর পাসাকম বুনইয়ালক বলেন, ‘বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা একজন স্বেচ্ছাসেবীকে হারিয়েছে। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ভয়াবহ এই গুহার ভেতরে কিশোরদের খোঁজ পাওয়ার পর এই মৃত্যুকে প্রথম বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।’

থাম লুয়াং গুহায় আটকে ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার কাজে থাইল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীনা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন দেশের প্রায় ১১০ নেভি সিল সদস্য যোগ দিয়েছেন।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোর ফুটবলাররা গুহায় আটকা পড়ে নিখোঁজ হয়। তখন থেকেই তাদেরকে উদ্ধারে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়। গুহার বাইরে তাদের সাইকেল ও খেলাধূলার সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। রয়্যাল থাই নেভির ১৭ সদস্যের একটি ডুবুরি দল সোমবার গুহায় তল্লাশি অভিযান শুরু করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...