Current date Oct 29, 2026
বিনোদন

গোপনে অভিষেকের ফোন চেক করেন ঐশ্বরিয়া!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের বিবাহ বার্ষিক আজ। ১১ বছর পর দাম্পত্যের গোপন একটি দিক শেয়ার করলেন স্বয়ং এই ঐশ্বরিয়া।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি লুকিয়ে তাঁর পার্টনারের ফোন বা এসএমএস চেক করেন?

অর্থাৎ, অভিষেক বচ্চনের গতিবিধির উপর নজর রাখতে গোপনে কি তাঁর ফোন চেক করেন ঐশ্বরিয়া? এমন অভ্যাসের কথা অনেক দম্পতির ক্ষেত্রেই তো শোনা যায়। কিন্তু ঐশ্বরিয়া? এ প্রশ্নের উত্তরে স্বভাবসূলভ জবাব দেন, ‘নেভার’।

এর আগে ঐশ্বরিয়া একাধিক বার জানিয়েছেন, তিনি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। আর তাছাড়া অভিষেককে নিয়ে তাঁর কোনও ইনসিকিওরিটি নেই। সে কারণেই হয়তো পার্টনারের ফোন গোপনে চেক করেন না নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে এমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

অভিষেক-ঐশ্বরিয়া সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন তোলেন না তাঁদের প্রিয়জনেরা। যদিও ক্যারিয়ারের বিচারে অভিষেকের তুলনায় ঐশ্বরিয়ার সাফল্য হয়তো কখনও সম্পর্কে ছায়া ফেলেছে বলে মনে করেন তাদের ঘনিষ্ঠদের একাংশ । কারণ, প্রকাশ্যেই ঐশ্বরিয়া এড়িয়ে যেতে দেখা গিয়েছিল অভিষেককে। তবে তাঁদের অনুরাগীদের মতে, তা সাময়িক। বরং বিবাহবার্ষিকীতে প্রিয় তারকাদের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। (সূত্র: আনন্দবাজার)

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...