Current date Sep 6, 2026
বিনোদন

গোপনে অসহায়দের সাহায্য করছেন রাগিনি অভিনেত্রী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক:

করোনাভাইরাসের আক্রন্তের সংখ্যা বেড়েই চলেছেন। এরই মধ্যে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮১ হাজার ৮৮৪জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ। ভারতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজারেরও অধিম মানুষ।

ভারত জুড়ে লকডাউন চলছে। এরই মধ্যে অসহায় মানুষকে সহযোগীতা করতে এগিয়ে এসেছেন অনকে তারকা। এবার রাস্তায় নেমে দুঃস্থদের সাহায্য করতে দেখা গেলো আরতি ক্ষেত্রপালকে।

রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু অভিনেত্রী আরতি গোপনেই মানুষকে সহযোগীতা করে চলেছেন। এরই মধ্যে হঠাৎ করে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় দুঃস্থ, অসহায় মানুষদের সাহায্য করছেন আরতি। ক্যামেরার ফ্ল্যাশ বা প্রচার থেকে দূরে সরে এই কাজ করে চলেছেন জি ফাইভ ওয়েব সিরিজের এই অভিনেত্রী।

এদিকে বলিউডের বড় বড় অভিনেতা, অভিনেত্রীরা এই লকডাউনের সময় অসহায় মানুষদের সাহায্যে নেমেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি বর্তমানে আই ফর ইন্ডিয়া কনসার্টের জন্য অন্তর্জালে অনুষ্ঠান শুরু করেছেন তারকারা।

কোভিড ১৯-এর মোকাবিলায় যাতে কোনওরকমের ঘাটতি না পড়ে, সেই কারণেই তারকারা এই উদ্যোগ নিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...