Current date Sep 7, 2026
বিনোদন

গোপনে কোথায় হানিমুনে যাচ্ছেন রাজ-শুভশ্রী

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অবশেষে জমকালো আয়োজনে সম্পন্ন হল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির বিয়ে। এবার হানিমুনের পালা। তবে হানিমুনের বিষয়টি গোপন রেখেছেন এ দম্পতি।

বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন তা প্রকাশ করেননি তারা। যদিও স্থান ফাঁস না হলেও হানিমুনে যাওয়ার বিষয়টি লুকিতে রাখতে পারেন দুজন।

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয় যাত্রা পথে তার জন্য শুভেচ্ছা জানিয়েছে একটি বিমান সংস্থা।

শুধু তাই নয়, রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর বিবাহিত জীবনের জন্য তাদের অভিনন্দনও জানানো হয়েছে ওই বিমান সংস্থার পক্ষ থেকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে হানিমুন সারতে চাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ১০ মে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। আইবুড়ো ভাত থেকে শুরু করে আলতা ‘সেরিমনি’ এবং শেষে সাতপাক, রাজ-শুভশ্রীর বিয়ের সব অনুষ্ঠানই সম্পূর্ণ হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ওই রাজবাড়িতে। বিয়ের পর কলকাতায় ফিরে হয় রাজ-শুভশ্রীর ঝলমলে রিসেপশন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...