Current date Sep 15, 2026
বাংলাদেশ

গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার চেক বিতরণ

URL copied
Share URL copied

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে করোনাকালিন প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মুকসুদপুর উপজেলার ফারুক মিলনায়তনে গোপালগঞ্জের ৫ উপজেলার ৪২ জন সাংবাদিকদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, গোপালগঞ্জের রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু। অনুষ্ঠান পরিচালনা করেন বাসস গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার হোসেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...