Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

গোপালগঞ্জে এক হজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে ঘরবন্দি, অসহায় ও দু:স্থ এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু।

আজ শুক্রবার (০৭ মে) মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের খন্দকার বাড়ী প্রাঙ্গণে এক হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া ও পৌর মেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়া।

এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো: আবুল কাশেমসহ অগ্রণী ব্যাংকের ম্যাজেনারগণ উপস্থিত ছিলেন।

এ খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, লবন, সাবান, প্যাকেট দুধ ও সেমাইসহ বিভিন্ন উপকরণ রয়েছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...