Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য জাতীয় গণহত্যা দিবসে শহীদদের স্মরণ

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ২৫ মার্চ কাল রাতের বিভীষিকাময় গণহত্যাযজ্ঞ দিবসে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন এবং ব্লাক আউটের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও উদীচী জেলা সংসদ এসব কর্মসূচী পালন করে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আলোর মিছিল বের করা হয়। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় এক মিনিট নীরাবতা পালন করা হয়। এ কর্মসূচীতে উদীচী জেলা সংসদের শিল্পীরা অংশ নেন। এছাড়া রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পযর্ন্ত ব্লাক আউট পালন করা হয়। এসময় জেলার সকল অফিস, আদালত, দোকান, বাড়ীসহ সব স্থাপনায় এক মিনিট আলো বন্ধ রাখা হয়। অপরদিকে, এ দিবসটি উপলক্ষে “লালন করি মুক্তিযুদ্ধ” নামে একটি সংগঠন নানা কর্মসূচী পালন করে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...