Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

গোপালগঞ্জে হেলাল হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

URL copied
Share URL copied

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কাশিয়ানীতে এমএ খালেক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম হেলাল হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা ও মাজরা গ্রামবাসী এ কর্মসূচী পালন করে।

রবিবার (২৩ মে) সকাল ১০টায় মাজরা বাজারে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দোষীদের ফাঁসির দাবীতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে মানব বন্ধনকারীরা। এসময় নিহত হেলালের মা ও স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।

মানববন্ধন চলাকালে মহেশপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিহতের মা শাহিনা বেগম, স্ত্রী মুক্তা বেগম, বোন লাকী বেগম ও আঁখি বেগম বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দ্রুত আসামীদের ফাঁসির দাবী জানান।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে শরিফুল ইসলাম হেলালকে কুপিয়ে হত্যা করে জাহিদ তালুকদার ও তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই খায়রুল ইসলাম শামীম বাদী হয়ে ২৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...