Current date Sep 7, 2026
খেলা

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে কে?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। যোগ্য দলগুলো এরইমধ্যে সেরা চার নিশ্চিত করেছে। বিশ্বসেরা হওয়ার লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের লড়াইও চলছে ফুটবলারদের মধ্যে। চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন রয়েছেন শুধু ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন আর বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন হ্যারি কেন। চার ম্যাচে ইতিমধ্যেই ৬ গোল করা হয়ে গেছে ইংল্যান্ড অধিনায়কের। যার মধ্যে পেনাল্টি থেকে তিনটে গোল করেছেন তিনি। অন্যদিকে, চার ম্যাচে চার গোল করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে কেনের পরেই আছেন রোমেলু লুকাকু।

সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে হ্যারি কেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সুযোগ রয়েছে লুকাকুর কাছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ হ্যারি কেনের সামনে।

উল্লেখ্য, ৪ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর রাশিয়ার চেরিশেভও। তবে পর্তুগাল আর রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এই দুই ফুটবলারের গোল্ডেন বুট জেতার সুযোগ নেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...