Current date Sep 7, 2026
খেলা

গোল্ডেন শু ও পিচিচি ট্রফি জিতলেন মেসি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জয়ের মাধ্যমে লা লিগার এবারের মৌসুম শেষ করেছে বার্সেলোনা। এবার শিরোপাও উঠেছে তাদের ঘরে। লা লিগায় এবারের মৌসুমের সেরা গোলদাতা লিওনেল মেসি। ৩৪টি গোল করেছেন তিনি।

এই কারণেই এবার পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিলেন লিওনেল মেসি। সেই সাথে লা লিগার সেরা গোলদাতা হিসাবে পিচিচি ট্রফি পাচ্ছেন তিনি। লিওনেল মেসির ৩৪ গোল মানে গোল্ডেন শু জয়ের ক্ষেত্রে তার পয়েন্ট ৬৮।

মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মোহাম্মদ সালাহ (৩২/৬৪) ও টটেনহাম হটস্পারের হ্যারি কেন (৩০/৬০)। লা লিগায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মৌসুমে ২৬টি গোল করেছেন তিনি।

রোনালদো পিচিচি ট্রফি জিতেছেন তিনবার। মেসি এবার পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতলেন। রোনালদো গোল্ডেন শু জিতেছেন চারবার। তার মানে এদিক থেকেও রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। কারণ, তিনি এবার পঞ্চমবারের মতো গোল্ডেন শু জিতে নিলেন।

তাছাড়া লা লিগায় সর্বশেষ নয় মৌসুমের মধ্যে সাত মৌসুমে ৩০ বা তার বেশি সংখ্যক গোল করেছেন লিওনেল মেসি। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...