Current date Sep 7, 2026
খেলা

গ্যালারিতে উষ্ণতা ছড়ালেন ব্রিটিশ সুন্দরীরা

URL copied
Share URL copied

বিশ্বকাপের ফুটবল যুদ্ধ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে গ্যালারিতে৷ ফুটবলের টানে মাঠে উপস্থিত থাকেন নানা দেশের সুন্দরীরাও৷ ফুটবলারদের গার্লফ্রেন্ড এবং স্ত্রীদেরও মাঠে দেখা যায় খেলোয়াড়দের উৎসাহ দিতে৷রাশিয়া বিশ্বকাপে শুরুর থেকেই বর্নবিদ্বেষ এবং হুলিগানদের দৌরাত্ম্য নিয়ে ভয়ে ছিলেন অনেক ফুটবলার৷ ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন ফুটবলার তো জানিয়েও দিয়েছিলেন নিজের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে রাশিয়া নিয়ে যেতে সাহস পাচ্ছেন না৷ কিন্তু এত সব সত্ত্বেও ফুটবলের অমোঘ টান উপেক্ষা করতে পারলেন না ফার্ন হকিন্স, অ্যানাবেল পাইটনরা৷ মাঠে উপস্থিত থেকে এই ব্রিটিশ সুন্দরীরা উৎসাহ দিলেন ইংল্যান্ড দলকে৷

মঙ্গলবার ভলগোগার্ড স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড৷ ম্যাচটি দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের গোলকিপার জ্যাক বাটল্যান্ডের বাগদত্তা অ্যানাবেল পেইটন৷ ব্রিটিশ ডিফেন্ডার হ্যারি মাগুইরের গার্লফ্রেন্ডকেও ভলগোগার্ডের স্টেডিয়ামের গ্যালারিতে ফুটবলারদের উৎসাহ দিতে দেখা যায়৷ ইংল্যান্ডের আর এক তারকা ফুটবলার অ্যাশলে ইয়ং এর স্ত্রীও উপস্থিত ছিলেন ইংল্যান্ড বনাম তিউনিশিয়া ম্যাচ দেখার জন্য৷

রাশিয়াতে বিশ্বকাপ খেলতে আসার আগে ব্রিটিশ ফুটবলার অ্যাশলে ইংয়া-ই রাশিয়াতে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার আসঙ্কা প্রকাশ করেছিলেন৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার জানিয়েছিলেন, ‘আমরা যখন মাঠে থাকব, জানিনা আমাদের প্রতিক্রিয়া কি হবে! আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি৷ ওখানে নিজের পরিবার-কে নিয়ে যেতে ভয় পাচ্ছি৷ আশা রাখছি ফিফা যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যকে কঠোরভাবে সামলাবে’৷ তবে রাশিয়ার পক্ষ থেকে তখন জানানো হয়েছিল হুলিগানদের শক্ত হাতে মোকাবিলা করতে তৈরি তারা৷ হয়ত রাশিয়ার কথাতে ভরসা পেয়েই গ্যালারিতে উষ্ণতা ছড়ালেন ব্রিটিশ সুন্দরীরা৷

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...