Current Date:May 11, 2026

গ্রিসে বনে লাগা আগুনে নিহত ২০, আহত শতাধিক

অনলাইন ডেস্ক: গ্রিসের একটি বনে লাগা আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ জনই শিশু। আহত হয়েছেন শতাধিকের বেশি। গুরুতর আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

বনটি গ্রিসের অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী এলক্সিস সাংবাদিকদের বলেছেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। যা যা করার দরকার মানবিকভাবে তা করবো।

Share