Current date Oct 29, 2026
বাংলাদেশ

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে এতিম ও দু:স্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ঢাকার উত্তরায় এতিম ও দু:স্থদের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। ইতোপূর্বে বৃহত্তর সিলেটের শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামস্ -উল ইসলাম, কার্যকরী সদস্য ইন্জি:মহিব উদ্দিন, শামীম আলম কুরেশীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ মার্চ জুম মিটিংয়ে বাংলাদেশ ইউনিটের প্রধান এ এম বদরুদ্দোজাসহ পুরো ইউনিটের প্রায় সকলের উপস্থিতিতে ১ম সভায় এই ইফতার ও দরিদ্রের ঈদ উপহার প্রদানের বিষয়টি কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও বাংলাদেশ ইউনিটের সহযোগীতায় সম্পাদনের সিদ্ধান্ত হয় এবং ভবিষ্যতেও বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দুস্থদের পাশে থাকার অভিপ্রায় ব্যাক্ত করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা নতুন এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারন সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল সহ ১৩১ সদস্যের এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানান ও গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...