Current date Sep 6, 2026
শিক্ষা

ঘুষ না নিলে উপাচার্যকে হত্যার হুমকি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষকে ঘুষ দিতে চাইছেন একজন। কিন্তু তিনি তা নিতে চাইছেন না বলে তাকে হুমকি দেয়া হয়েছে।

বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক। তার কক্ষে একটি ব্রিফকেসে করে ঘুষ হিসেবে নয় লক্ষ টাকা এবং না নিলে হত্যার হুমকি দিয়ে চিঠি ছিল।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেলা ১১টার দিকে সকালে উপাচার্য বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কক্ষে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ব্রিফকেস নিয়ে সেখানে আসেন এবং ব্রিফকেসটি রেখেই বেরিয়ে যান। পরে ব্রিফকেস খুলে দেখা যায় সেখানে নয় লক্ষ টাকা ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি ছিল।

ওই কর্মকর্তা জানান, ওই চিঠিতে ‘টাকা নিবি না হয় প্রাণ দিবি’ এমন কিছু লেখা ছিল।

ঘুষ দিতে চাইছে কে?- এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, এর সাথে একজন চাকরি প্রত্যাশীর বিষয় আছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। বাকিটা বুঝে নেন।

যে ব্যক্তি ব্রিফকেসে করে টাকা নিয়ে এসেছিলেন তিনি তার নাম ইলিয়াস হোসেন বলে জানিয়েছেন।

উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘সকালে আমার অফিসে একটি ছেলে এসে টেবিলে একটি ব্যাগ রাখে। ব্যাগে কী আছে জানতে চাইলে, সে বলে খুলে দেখেন। পরে দেখি তাতে টাকা। পরে তাকে ধরতে চাইলে সে দৌড় দেয়। এ সময় আমি চিৎকার করলে কয়েকজন ছাত্র তাকে ধরে ফেলে আমার অফিসে নিয়ে আসে। পরে তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।’

এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ দিতে যাওয়ার পর পুলিশ গণমাধ্যমে কিছু না জানাতে বলেছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা তদন্তের পর গণমাধ্যমে গেলে ভালো।

ওই কর্মকর্তা বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পদে চাকরির নিয়োগ চলছে। এই জন্যই কোন চাকরি প্রত্যাশী এই কাজ করতে পারে। তবে উপাচার্য বিশ্বজিৎ স্যার খুব সৎ মানুষ। তিনি কখনও এসব অনৈতিক কাজের মাধ্যমে কোন নিয়োগ দেন না। তাই আজ স্যারকে এই হুমকি। ঘটনার পর তিনি খুব ভেঙে পড়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানায় ফোন করা হলে হাবিব পরিচয় দিয়ে একজন ঢাকাটাইমসকে বলেন, ‘এই বিষয়ে সিনিয়র অফিসাররা হয়ত অবগত আছেন। তবে কেউ এখনও থানায় অভিযোগ জানায়নি।’

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে গত বছরের ১১ জুন নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্থাপন করা হচ্ছে। যৌথভাবে এর অর্থায়ন করছে বাংলাদেশ ও ভারত সরকার।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হয়। ওই বছরের ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাটাইমস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...