Current date Sep 9, 2026
Lead News

ঘূর্ণিঝড় মোখা ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার প্রদান করছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার কথা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছি।’

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়, গত পাঁচ দশক ধরে দুর্যোগ মোকাবিলায় বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আওতায় মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় নয়শটির মতো আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। দেশটি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা বহু মানুষকে ঘূর্ণিঝড়, বন্যাসহ যে কোনো পরিস্থিতি থেকে নিরাপদে রাখছে। রোহিঙ্গাদের সহায়তাও অবদান রাখছে যুক্তরাষ্ট্র।

গত ১৪ মে বাংলাদেশের ভূ-খণ্ডে ও মিয়ানমারে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে রোহিঙ্গা শরণার্থীরাও। কক্সবাজার জেলা, টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর ঘূর্ণিঝড়টির প্রভাব সবচেয়ে বেশি ছিল। প্রতিঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৪০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাংলাদেশে কোনো প্রাণহানি না হলেও প্রতিবেশী মিয়ানমারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। স্থানীয় নেতা ও জান্তা-সমর্থিত মিডিয়ার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারে মোখার আঘাতে প্রাণহানির সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...