Current date Sep 7, 2026
স্বাস্থ্য

চট্টগ্রামে প্রথম টিকা নিলেন নওফেল

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

সারাদেশের মতো চট্টগ্রামেও টিকাদান কর্মসূচির শুরু হয়েছে।  শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল টিকা নেওয়ার মাধ্যমে চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

রোববার বেলা পৌনে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় টিকা নেন নওফেল।

শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পরপর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক টিকা নেন।

এদিন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চমেক পরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির টিকা নেন।

বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীতে ৬০ লাখ মানুষের বাস। আমাদেরকে এক লাখ ৫৪ হাজার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ চমেক হাসাপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়া হচ্ছে ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...