Current date Sep 6, 2026
Lead Newsখেলা

চতুর্থবারের মতো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি হলে কাজী সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।

শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ে ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। ভোট শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা ছিল রেজাল্টের। সন্ধ্যা সোয়া সাতটায় ফল প্রকাশ হয়।

৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতিনির্বাচিতহয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলারকাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায় পেয়েছেন মাত্র ৪০ ভোট। যদিও তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সরে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার ফেসুবকে আবার সরব হয়ে কাউন্সিলরদের কাছে ভোট চান।

এদিন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়বাফুফের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল সোনারগাঁও।

চার বছর পরপর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় ভোট।

বাফুফের১৩৯ জন ভোটারের মধ্যেউপস্থিত ছিলেন ১৩৭ জন। অনুপস্থিত দুইজন হলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম।একজন ভোটার দেশের বাইরে এবং অন্যজন কারাগারে থাকায় উপস্থিত হতে পারেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...