Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

চতুর্থ দিনেও কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ঈদকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে গ্রামে যাবে রাজধানীবাসী। সবার সাথে এই ঈদের আনন্দ ভাগ করতে রীতিমত কষ্টসাধ্য এক প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে সবার। আর যার প্রভাব পড়েছে রাজধানীর বাসস্ট্যান্ড, কমলাপুর রেলওয়ে স্টেশনে।

প্রতিদিন টিকিট সংগ্রহ করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছে হাজার হাজার মানুষ। অনেকে টিকিট পাচ্ছে, আবার অনেকে টিকিট না পেয়ে হতাশা নিয়ে বাসায় ফিরছেন। হতাশা এই জন্য যে টিকিট না পেলে যে সবার সাথে ঈদ আনন্দ ভাগ করা হবে না।

আজ সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে চতুর্থ দিনে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৬টার দিকে লাইনে মানুষের সংখ্যা হয়ে যায় প্রায় টিকিটের তুলনায় দ্বিগুণ। লাইন কমলাপুর স্টেশনের বাইরে চলে যায়।

এদিকে টিকিট কালোবাজারে যাতে বিক্রি না হয় এজন্য সতর্ক অবস্থায় আছে আইন-শৃংখলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্যরা।

গতকাল রেলের অগ্রিম টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা বা যাত্রীদের অভিযোগ আছে কিনা তা জানতে ১০ সদস্যের দুদকের একটি টিম কমলাপুর স্টেশন পরিদর্শনেও যান।

এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...