Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৪

URL copied
Share URL copied

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এ বিষয়ে শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিস্তারিত ব্রিফিং করবেন অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

শনিবার সকাল ৯ টায় র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ১টায় চবির শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি। সন্দেহভাজন কেউ হলে থাকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

এর আগে রোববার (১৭ জুলাই) রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। জড়িতদের বিচার দাবিতে উত্তাল চবি ক্যাম্পাস।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...