Current date Sep 7, 2026
বিনোদন

চলতি বছরেই আনুশকার বিয়ে

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রভাসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর- এমনটা শোনা যায়। ‘বাহুবলী টু’-এর পর থেকেই এই রহস্য-রোমাঞ্চ। এমনকী, ‘সাহো’-র শুটিংয়ে আঘাত পাওয়ার পর স্থির থাকেননি। উড়ে যান দুবাইয়ে। সেখানে গিয়েই নাকি প্রভাসের সঙ্গে দেখা করেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন। দু’জনের মধ্যে যদি কোনও সম্পর্ক না থাকে, তাহলে কেন প্রভাসের সঙ্গে দেখা করতে তড়িঘড়ি দুবাইতে উড়ে যান আনুশকা? কিন্তু, গুঞ্জন যা-ই হোক না কেন, এবার শোনা যাচ্ছে অন্য খবর।

রিপোর্টে প্রকাশ, আনুশকা শেঠির বিয়ের জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তাঁর বাবা-মা। চলতি বছরের শেষেই দক্ষিণী অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তাঁর বাবা-মা। সেই কারণে, মন্দিরে গিয়ে নাকি পূজা অর্চনাও শুরু করে দিয়েছেন আনুশকার বাবা-মা। কিন্তু, কে হচ্ছেন আনুশকার পাত্র, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বর্তমানে প্রভাস ব্যস্ত ‘সাহো’-র শুটিংয়ে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘সাইলেন্স’-এ হাতে নিয়েছেন আনুশকা। ‘বাহুবলী’-র পর ‘বাগমতি’-তে শেষ দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...