Current date Nov 9, 2026
বাংলাদেশ

চলন্ত বাস থেকে পড়ে গেলেন নারী, তারপর…(ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মানুষ মানুষের জন্য, ভুলে গেলেন যে তিনি পুলিশ! আজ ২ টা ৩০ মিনিটে আগারগাঁও গামী চলন্ত বাস থেকে হঠাৎ এই নারী পড়ে যায়, সবাই ভেবে নিয়েছে মারা গেছেন। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসল না। আমি এগিয়ে যাবার আগেই এই পুলিশ কর্মকর্তা গিয়ে একাই তুলে আনলেন তারপর মাথায় পানি ঢেলে দিয়ে প্রাথমিক চিকিৎসা দিলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ক্যাপশন থেকে এই তথ্য জানা যায়। আর নেপথ্যে সেই পুলিশের নারী কর্মকর্তা পপি। তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক শবনম সুলতানা পপি। ঘটনাটি চলতি মাসের ১৪ তারিখের। কিন্তু ছবিগুলো এখনো ভাইরাল।

তানিয়া নামের একজন নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে লিখেছেন, আমিও সাথে সহযোগিতা করলাম। তারপর তিনি সিএনজি ঠিক করে দিলেন এবং সাথে গিয়ে মহাখালি হাসপাতালে ভর্তি করে দিলেন।

তিনি বলেন, আসলেই আমার পুলিশের প্রতি খুব খারাপ ধারণা ছিলো কিন্তু তাঁকে দেখে সে ধারণা ভেঙে গেছে। তার নাম শবনম সুলতানা পপি। মানবতা আজও আছে তিনি বুঝিয়ে দিলেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজধানীর মহাখালীতে বড় একটি সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক সেবা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক পুলিশ হিসেবে পরিচিতি পান তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক শবনম সুলতানা পপি।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...