Current date Nov 7, 2026
বাংলাদেশ

চাঁদপুরে মহিলা আ. লীগ নেত্রী ফেন্সি খুন

URL copied
Share URL copied

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি (৫৬) খুন হয়েছেন। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সদস্য ছিলেন।

সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে শহরের ষোলঘর পাকা মসজিদ-সংলগ্ন এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় খুন হন ফেন্সি।

খুনের ঘটনায় ফেন্সির স্বামী জহিরুল ইসলাম ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জহিরুল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, যে বাড়িতে ফেন্সি খুন হন, সেটি পুলিশ সুপার কার্যালয়ের ৩০০ গজের মধ্যে অবস্থিত। ঘটনার পর পুলিশ বাড়িটিতে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম আকবর ও জেলা আওয়ামী লীগ সদস্য সাজেদা কাকনের ভাষ্য, রাতে হাঁটতে বেরিয়ে ছিলেন ফেন্সি। তাঁর স্বামী জহিরুল নামাজে গিয়ে ছিলেন। হাঁটা শেষে ফেন্সি ঘরে ফেরেন। নামাজ শেষে জহিরুল বাসায় ফিরে তাঁর স্ত্রীকে নিজ কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ আসে।

পুলিশ জানায়, ফেন্সির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হতে পারে।

ফেন্সির ভাই নাঈম উদ্দিন বলেন, বছর তিনেক আগে জহিরুল গোপনে আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী শহরের নাজির পাড়ায় থাকেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়লি উল্লাহ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফেন্সির স্বামী জহিরুল ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য ফেন্সির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...