Current date Sep 7, 2026
বাংলাদেশ

চাঁদাবাজদের হামলা, দুই পুলিশ সদস্য হাসপাতালে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট এলাকায় সন্ত্রাসীদের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জিএম হাট বাজারের পাশে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন তাঁরা।

আহত পুলিশ সদস্যরা হলেন ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম উল্যাহ (৪০) ও কনস্টেবল আবুল খায়ের (৫৫)। তাঁদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলার জিএম হাট বাজারের পাশের একটি ইটভাটায় স্থানীয় সন্ত্রাসীরা নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। একপর্যায়ে ইটভাটার মালিকের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার জন্য শুক্রবার বিকেলে ফুলগাজী থানার এসআই সেলিম উল্যাহ ও কনস্টেবল আবুল খায়ের মোটরসাইকেলে সেখানে যান। তাঁরা ইটভাটায় পৌঁছার পরই স্থানীয় সন্ত্রাসী সাইফুল, সোহেল ও ছরওয়ারের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা এসআই সেলিমকে পিটিয়ে এবং কনস্টেবল আবুল খায়েরকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাঁদের চিৎকারে স্থানীয় ও ইটভাটার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

জিএম হাট ব্রিকস নামের ওই ইটভাটার স্বত্বাধিকারী বাবুল মজুমদার প্রথম আলোকে বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রতিনিয়ত তাঁর ইটভাটায় চাঁদাবাজি করত। চাঁদা দিতে দেরি হলে নানা ধরনের হুমকি দেওয়া হতো। এতে অতিষ্ঠ হয়ে তিনি ফুলগাজী থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, দুই পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে এবং ইটভাটার মালিকের চাঁদাবাজির বিষয়ে দুটি পৃথক মামলা করা হয়েছে। পুলিশ সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...