Current date Sep 6, 2026
বিনোদন

‘চাঁদের চাঁদায়’ অন্য এক মোশারফ করিম

URL copied
Share URL copied
‘চাঁদের চাঁদায়’ অন্য এক মোশারফ করিম
অনলাইন ডেস্ক : চাঁদের নিজের কোনো আলো নেই। তবুও ধার করা আলো দিয়েই সে আলোকিত করে রাতের অন্ধকার পৃথিবী। মানুষের মনে জোয়ার তোলে ভালোবাসার। চাঁদের রূপোলী আলোতে মানুষ ভেসে যায় তার স্বপ্নজগতে। সেই চাঁদের এক প্রতিকৃতি যেন ‘চাঁদের চাঁদা’ নাটকের প্রধান চরিত্র চাঁদ। নিজের অঢেল সম্পত্তি নেই তো কি হয়েছে? চাঁদাবাজি করেই পাশে দাঁড়ায় গরীব দুঃখির! ভালো মন্দের হিসেবটা উল্টে মানবতায় যার কাছে প্রধান।
এমনই এক চাঁদের গল্প আসছে ঈদুল আজহার নাটকে। অয়ন চৌধুরীর রচনা ও শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সাত পর্বের এ ধারাবাহিক নাটকের নাম ‘চাঁদের চাঁদা’। এখানে চাঁদ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। তিনি ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন রুবিনা রেজা জুঁই, ফারুক আহমেদ, রহমত আলী, সানজিদা তন্নী, তমাল মাহবুব প্রমুখ। টম ক্রিয়েশন প্রযোজিত সাত পর্বের এ ধারাবাহিকটি আসছে ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।
নাটকের নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘আসলে সমাজের নানা ক্রাইসিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই তখন দুইটা পথ থাকে যে, হয় চোখ বন্ধ করে দেখেও না দেখার ভান করা অথবা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা। নাটকে সেই ক্রাইসিস ও সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা কি ভুল করছি,অথচ আমাদের কি করা উচিত তাই দেখাতে চেয়েছি। মানুষ হাসানোর নামে এই সাত পর্বের নাটক নয়, এখানে শিক্ষামূলক গল্পও রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
কিছুদিন আগে ঢাকার সাভারে টানা চারদিন শুটিংয়ের পর শেষ হয়েছে নাটকটির কাজ।
Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...