Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

চাঁদ দেখা গেছে সৌদিতে, শুক্রবার ঈদ!

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সৌদি আরবে শুক্রবার (১৬ জুন) ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলমানদের জন্য পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সে দেশে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার ঈদ উপযাপিত হবে সেখানেও। এদিকে চাঁদ দেখতে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা।

তারা শনিবার ঈদ উদযাপন করবেন। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শুক্রবার সেখানে ঈদ।

এর আগে সুপ্রিম কোর্ট জানায়, ২৯ রমযান ইফতারের পর চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উল ফিতর। অন্যথায় ঈদ হবে শনিবার। কিন্তু চাঁদ দেখা যাওয়ায় শুক্রবারই ঈদ হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...