Current date Sep 13, 2026
বাংলাদেশ

চারুপাঠ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সোনারগাঁয়ে অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের চারুপাঠ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষা সফর বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে দিনব্যাপি এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইংরেজি দৈনিক বিজনেস পোস্ট’র সিনিয়র রিপোর্টার এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সভাপতি রাহাদ সুমন। চারুপাঠ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুনীর হুসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাগর মাহমুদ রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নিয়াজ বলেন, তাত্ত্বিক নয়, ব্যবহারিক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ প্রয়োজন। এজন্য শিক্ষকদের পেশার প্রতি আন্তরিক হওয়া দরকার। তিনি আরও বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...