Current date Sep 17, 2026
বাংলাদেশ

চার বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো ভারত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ের আটক চার বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত। বুধবার হিলি স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

হিলি বন্দরের এক কর্মকর্তা জানান, প্রায় দুই বছর ধরে বিনা পাসপোর্ট-ভিসায় নেপালে কাজ করতো বাংলাদেশের ঝিনাইদহের কামরুল (১৭)। দেশে ফেরার পথে গত বছরের ২৮ আগস্ট হিলি সীমান্তে ধরা পড়ে সে। প্রথমে তাকে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হয়। তার বয়স ১৮ বছরের কম হওয়ায় এরপর তাকে আদালতের নির্দেশে শুভায়ন হোমে পাঠানো হয়। এছাড়া নওগাঁর পত্নীতলার মো. বাদল(১২) ও মো. ইমরান (১৪) ২০১৭ সালের ১ জুন এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের মো. ইমদাদুল (১৩) দেড় বছর আগে কাজের খোঁজে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে হিলি সীমান্তে ধরা পড়ে। এই চার কিশোর এতোদিন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন হোমে ছিল। বুধবার সকাল ১০টায় তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...